Saturday, April 18, 2020

IT IS MY CONSCIENCE THAT MADE EMERALDS LOOKING GREEN [আমারি চেতনার রঙে পান্না হল সবুজ ]

IT IS MY CONSCIENCE THAT MADE EMERALDS LOOKING  GREEN
   [আমারি চেতনার রঙে পান্না হল সবুজ ]



আমারি চেতনার রঙে পান্না হল সবুজ ,
IT IS MY CONSCIENCE THAT MADE EMERALDS LOOKING  GREEN
চুনি  উঠলো রাঙা হয়ে।
RUBY  STARTED LOOKING RED.

আমি চোখ মেললুম আকাশে ,

জ্বলে উঠল আলো
পুবে পশ্চিমে।

গোলাপের দিকে চেয়ে বললুম  -'সুন্দর'
সুন্দর হল সে।
তুমি বলবে , এ যে তত্বকথা,
এ কবির বাণী নয়।

আমি বলবো , এ সত্য ,
তাই এ কাব্য
এ আমার অহংকার ,
অহংকার সমস্ত মানুষের হয়ে।
মানুষের অহংকার-পটেই 
বিশ্বকর্মার বিশ্বশিল্প।

তত্বজ্ঞানী জপ করছেন  নিঃশ্বাসে প্রশ্বাসে ,
না , না , না, --
না-পান্না , না-চুনি , না-আলো , না-গোলাপ ,
না-আমি , না-তুমি ।

ও দিকে , অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা
মানুষের সীমানায় ,
তাকেই বলে ' আমি ' ।

সেই আমির গহনে আলো-আঁধারে ঘটলো সংগম ,
দেখা দিলো রূপ , জেগে উঠলো রস।
'না' কখন ফুটে উঠে হল 'হাঁ ' মায়ার মন্ত্রে,
রেখায়  রঙে সুখে দুঃখে।

একে বোলো না তত্ব ;
আমার  মন  হয়েছে  পুলকিত
 বিশ্ব-আমির রচনার আসরে
হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রঙ।
   
                   ************





No comments:

Post a Comment