Wednesday, April 8, 2020

Have you covered youself by your own cage

আপনারে দিয়ে      রচিলি  রে কি এ     
 আপনারই আবরণ !
খুলে দেখ দ্বার           অন্তরে তার             
আনন্দ নিকেতন।I ১

মুক্তি আজিকে নাই কোনো ধরে,
আকাশ সেও যে বাঁধে কারাগারে,
বিষনিশ্বাসে  তাই ভরে আসে --
নিরুদ্ধ সমীরণ।I ২

ঠেলে দে আড়াল; ঘুচিবে আঁধার 
     আপনারে  ফ্যাল  দূরে -
সহজে তখনি জীবন তোমার 
অমৃতে উঠিয়ে  পুরে। 

শূন্য করিয়া রাখ তোর বাঁশি ,
বাজাবার যিনি বাজাবেন আসি -
ভিক্ষা না নিবি, তখনি জানিবি 
ভরা আছে তোর ধন।
...................................


No comments:

Post a Comment