ওগো আমার লীলার কর্ণধার ,
জীবন-তরী মর্ত্যু-ভাঁটায়
কোথায় কর পার। ১
নীল আকাশের মৌনাখানি
আনে দূরের দৈববাণী ,
গান করে দিন উদ্দেশহীন
অকূল শূন্যতার।
তুমি ওগো লীলার কর্ণধার
রক্তে বাজাও রহস্যময়
মন্ত্রের ঝংকার। ২
রাতের শঙ্খকুহর ব্যেপে
গম্ভীর রব উঠছে কেঁপে।
সঙ্গ বিহীন চিরন্তনের
বিরহগান বিরাট মনের
শূন্যে করে নিঃশব্দের
বিষাদ বিস্তার।
তুমি আমার লীলার কর্ণধার
তারার ফেনা ফেনিয়ে তোলো
আকাশগঙ্গার। ৩
বক্ষে যাবে বাজে মরণভেরি
ঘুচিয়ে ত্বরা ঘুচিয়ে সকল দেরি ,
প্রাণের সীমা মৃত্যুসীমায়
সূক্ষ্ম হয়ে মিলায়ে যায় ,
ঊর্ধ্বে তখন পাল তুলে দাও
অন্তিম যাত্রার।
ব্যক্ত কর হে মোর কর্ণধার ,
আঁধারহীন অচিন্ত্য সে
অসীম অন্ধকার। ৪
..................................
ওগো আমার লীলার কর্ণধার ,
Oh, the helmman of my life-boat,
জীবন-তরী মৃত্যু -ভাঁটায়
Where do you park my boat ,
কোথায় কর পার। ১
During low-tide period on our deaths
নীল আকাশের মৌনাখানি
The blue sky through it's grand silence
আনে দূরের দৈববাণী ,
Brings the celescele message from end distance
গান করে দিন উদ্দেশহীন
The days do pass on singing aimless songs
অকূল শূন্যতার।
On the unknown endless vacuum
তুমি ওগো লীলার কর্ণধার
Oh, the helmman of my life-boat,
রক্তে বাজাও রহস্যময়
My blood is stringing by the tunes
মন্ত্রের ঝংকার। ২
Of your misterious hymnes
রাতের শঙ্খকুহর ব্যেপে
Nights are vibrant with the
গম্ভীর রব উঠছে কেঁপে।
Blows of Conch in deep sounds
সঙ্গ বিহীন চিরন্তনের
The endless time flowing alone
বিরহগান বিরাট মনের
Singing songs of unending separention
শূন্যে করে নিঃশব্দের
The vacuum sky helps to spreads on
বিষাদ বিস্তার।
The covering net of sad depression
তুমি আমার লীলার কর্ণধার
You the great helmnman of my life-game
তারার ফেনা ফেনিয়ে তোলো
Going on great generating bubbles of stars' clusters
আকাশগঙ্গার। ৩
All over the wide expanse of the Ganges of sky
বক্ষে যাবে বাজে মরণভেরি
When drum of death plays within your chest
ঘুচিয়ে ত্বরা ঘুচিয়ে সকল দেরি ,
Neither speadily nor causing delays
প্রাণের সীমা মৃত্যুসীমায়
The lines between of life's and death's boundary lines
সূক্ষ্ম হয়ে মিলায়ে যায় ,
Amalgamate in suttle precision ,
ঊর্ধ্বে তখন পাল তুলে দাও
You then sail my boat of life
অন্তিম যাত্রার।
For my last journey
ব্যক্ত কর হে মোর কর্ণধার ,
Reveal to me, my Helmnman
আঁধারহীন অচিন্ত্য সে
All about that unconcievable non-dark land,
অসীম অন্ধকার। ৪
Covered by endless darkness of our total ingnorance
No comments:
Post a Comment